শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ে ডলার কিনতে এসে প্রতারিত হলেন টাঙ্গাইলের তিন ব্যক্তি, খোয়া গেলো ১২ লাখ, আটক ১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
atok

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডলার কিনতে এসে প্রতারকের খপ্পড়ে পড়েছেন তিন ব্যক্তি। প্রতারকের খপ্পড়ে পড়ে নগদ ১২ লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী তিন ব্যক্তি।

টাঙ্গাইল থেকে ডলার কিনতে আসা তিন ব্যক্তিরা হলেন- কালিহাতি উপজেলার বল্লভবাড়ি এলাকার নাজিম উদ্দিন, ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী এলাকার রবিন শিকদার ও মমিন। নাজিম উদ্দিন পেশায় বেসরকারি স্কুলের কেরানী এবং রবিন শিকদার পেশায় রাজমিস্ত্রী।

ঘটনার সূত্র আজ থেকে প্রায় তিন মাস আগে। সে সময় দেবীগঞ্জের চেংঠী হাজরাডাঙ্গা এলাকার কিছু ব্যক্তি টাঙ্গাইলে ধান কাটতে যায়। পরে ভুক্তভোগীদের সাথে সেখানে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তারা কম মূল্যে ডলার প্রাপ্তির বিষয়টি জানালে টাঙ্গাইলের ওই তিন ব্যক্তি ডলার ক্রয়ে আগ্রহ প্রকাশ করেন। পরে ধান কাটা শ্রমিকদের মাধ্যমে পরিচয় হয় চেংঠী হাজরাডাঙ্গা এলাকার রাশেদ জামান, ফারুক হোসেন ও ফরহাদ হোসেনের সাথে। মোবাইলে কথা বলে ডলার ক্রয়ের বিষয়টি চূড়ান্ত হয়। সিদ্ধান্ত হয় ১২ লাখ টাকার বিনিময়ে দেড় কোটি ডলার প্রদান করা হবে।

শুক্রবার (২৭ জুন) পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী নাজিম, শিকদার ও মমিন ডলার ক্রয়ের জন্য দেবীগঞ্জে আসেন। পরে রাত ৮টার দিকে তারা তিনজন ১২ লাখ টাকাসহ চেংঠী হাজরাডাঙ্গার দন্ডপাল এলাকায় রাশেদের বাসায় যান। সেখানে টাকা লেনদেনের সময় তৃতীয় আরেকটি পক্ষে এসে ভয়ভীতি দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিক এই বিষয়ে রাশেদকে প্রশ্ন করলে সে ওই পক্ষটিকে চিনে না বলে জানায়। উপায়ন্তর না পেয়ে নাজিমরা দেবীগঞ্জ সেনা ক্যাম্পে এসে এই বিষয়ে অভিযোগ দেয়। পরে রাতেই সেনা ক্যাম্পের ক্যাম্প কমাণ্ডার ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের দুইটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে রাশেদকে তার বাড়ি থেকে আটক করে যৌথবাহিনী। এই সময় রাশেদের বাড়ি সার্চ করে নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে কোন ডলার পাওয়া যায়নি।

এই ঘটনায় নাজিম উদ্দীন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। যেখানে রাশেদ জামানকে প্রধান আসামী করে আরো ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়েছে। সকলেই চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল এলাকার বাসিন্দা।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হয়েছে, আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com