$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সানন্দবাড়ী কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২৪৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
hsc
oplus_0

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

২৫ জুন( বুধবার) সানন্দবাড়ী কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সানন্দবাড়ী কলেজ ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ২৬ জুন থেকে পরীক্ষা শুরু হবে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম ।

প্রস্তুতি সভায় সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ ও সানন্দবাড়ি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষাবিদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং চরআমখা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান মাস্টার,বাংলাদেশ জামাতে ইসলামী চরআমখাওয়া ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা রেজাউল করিম, সানন্দবাড়ী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম , ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার প্রমূখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং ওয়ার্ড বাজার শাখার সভাপতি আব্দুল মতিন সরকার, সানন্দবাড়ী কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল হালিম, বাংলাদেশ জামাত ইসলামী চরআমখাওয়া ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরআমখাওয়া ইউনিয়ন শাখার ৪ নং ওয়ার্ড সভাপতি শহীদুর রহমানসহ অনেকেই।

কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শিক্ষাবিদ সিরাজুল ইসলাম বলেন, এবারে ৩টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৯২জন ছাত্র/ছাত্রী অংশ নেবে। পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ,সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে হয়, তার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com