• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় ৬ পিস স্বর্ণেবারসহ নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৯০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
sat

ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বার সহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা সদরের বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাসরিন নাহার (৩০) সাতক্ষীরা শহরের ভোমরা টাওয়ার মোড় এলাকার বাসিন্দা।

৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে সাতক্ষীরা শহর থেকে ভোমরা সীমান্তে যাওয়ার পথে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক নাসরিন নাহারকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার বাজারমূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ ও অর্থ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/