$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
manobbondhon

সাতক্ষীরায় ভোমরার নবাতকাটি এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল কোরেক্স সিরাপসহ মোঃ শামীম হোসেন আটকের ঘটনায় বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন এলাকার নারী পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানববন্ধনে বক্তব্য রাখেন, শীলা আক্তার,সামিরা খাতুন,খাদিজা খাতুন,মেঘনা খাতুন,আরাফাত হোসেন,মিলন হোসেন,আলামিন হোসেন,আলতাফ হোসেন সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন,ভোমরা সীমান্তে চিহ্নিত মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যদের মধ্যে জেলা শীর্ষ মাদক চোরাকারবারী ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী ওরফে ভৈদ পেশাদার মাদক চোরাকারবারী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে করে আসছে। গত ০৮ জুন বিজিবির বিশেষ আভিযানে শামীমকে আটক করা হয়।

আরো বলেন, গত ০৮ জুন শামীম আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সুধীজন উচ্ছাস প্রকাশ করেন। পরবর্তীতে এলাকাবাসী ও সুধীজন বিজিবির এরুপ সমাজ হিতৈসী কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে আজ ৯ জুন সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মুখে বিজিবিকে অভিনন্দন জানানোর জন্য জড়ো হয়। এরকম মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে বিজিবিসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলে সমাজে মাদকের কুফল অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্ট সকলে মনে করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com