সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৪০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
kormosala

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গোফরইমপ্যাক্ট কর্মসূচি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের লেক ভিউ রিসোর্ট কনফারেন্স রুমে জেলা প্রশাসন ও রুপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড,ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস।

রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ,সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার,শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,সাতক্ষীরা পানি উন্নয়ন (বোর্ড ১) উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান সহ আরো অনেকে।
প্রধান অতিথি’র বক্তব্য বলেন,স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো হতে হবে জনগণের অংশগ্রহণে। জনগণের কী ভাবে নিরাপদ বাস যোগ্য পরিবেশ দিতে পারবো এবং পানি নিশ্চিত করতে পারবো। সে গুলো নিশ্চিত করতে যে গুলো প্রয়োজন অনেক ব্যয়বহুল। সে জন্য সরকারি,বেসরকারি সংস্থা সহ এনজিও গুলোকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা এগিয়ে আসলে টেকসই সমাধানে পৌঁছাতে পারবো স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইন ও নীতি বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালায় সুইসকন্টাক্ট বাংলাদেশ, ওয়াটারএইড বাংলাদেশ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com