$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

পঞ্চগড়ে জুয়েলার্স থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন
chure

পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলার্সে থেকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টি এলাকার গিনি হাউস জুয়েলার্সে এ চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটে।
ধারনা করা হয়েছে, চোরের একটি দল জুয়েলার্সের তালা কেটে দোকানের ভিতর প্রবেশ করে, স্টিলের আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে হাতের বালা, স্বর্ণের চেন, গলার হার, কানের দুল এবং ডায়মন্ডের আংটিসহ বিভিন্ন রেডিমেড গহনা।

পঞ্চগড়ে এত বড় ধরনের স্বর্ণ চুরির ঘটনা ঘটায় এটাই প্রথম। এ ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই স্থানীয় জুয়েলারী সমিতি শহরের সকল জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা করেছে।

চুরির খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত চুরির রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

জুয়েলারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদ মধু সুধন বণিক রনি জানান, গিনি হাউস জুয়েলার্সের মালিক লব বণিকের মেয়ে লিমি বণিকের আজ মঙ্গলবার বিয়ে। লব বণিক প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকালে তার ভাগ্নে নন্দ রায় দোকান খুলতে এসে দেখেন দোকানের ভেতরের সবকিছু তছনছ করা। সঙ্গে সঙ্গেই তিনি লব বণিককে ফোন করে চুরির ঘটনা জানান। লব বণিক দ্রুত দোকানে এসে প্রায় ৭০ লক্ষ টাকার বেশি স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, পঞ্চগড় সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে চুরির রহস্য উদঘাটনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com