সিনিয়র সহকারী শিক্ষক আমিনুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের আমরা পাঠদানের সময় শাসন করি আবার আদর করি। আজীবন চলার পথে উৎসাহ ও দেই। তোমরা শুধুমাত্র এসএসসি পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে জীবনে উন্নতি লাভ করবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখবে এই প্রত্যাশা করি।
প্রধান শিক্ষক মো. মোস্তাইন বিল্লাহ তার বক্তব্যে বলেন, আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ভদ্র আচরণ প্রদর্শন করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান বলেন, এ বিদায় জীবনে শিক্ষার স্তর উন্নয়নের জন্য। সব পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবে। পরীক্ষার খাতায় প্রয়োজনীয় তথ্য ও সেটকোড মনোযোগ সহকারে লিখবে। কোনো ভুল বা জরুরি কোনো প্রয়োজন হলে অবশ্যই হলের তত্ত্বাধায়ক অথবা হলের সুপার মহোদয়কে জানাবে। সবার সফলতা কামনা করছি। সবার জীবন আলোকিত হোক।
আলোচনা শেষে প্রধান শিক্ষক, পরিচালক ও প্রধান অতিথি বিদায়ী সব পরীক্ষার্থীর হাতে সুন্দর কলম, কোর্টফাইল তুলে দেন। সে সময় শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। এরপর উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের তবারক বিতরণ করা হয়।
https://slotbet.online/