শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের বিক্ষোভ মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১৮৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২:০১ অপরাহ্ন
potibad

সারা দেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ, খুন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পঞ্চগড় জেলার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এম আর কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা ধর্ষকের ফাঁসির দাবিতে হাতে লেখা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে এবং স্লোগান দেয়।

এসময় বক্তব্য রাখেন আনিকা তাবাসসুম তুবা, সুমাইয়া আক্তার শশী, মারজিনা মাহি।

বক্তারা মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা বলেন, পোষাকের কারণে নারীরা শুধু ধর্ষণ হচ্ছে না। একজন বোরকা পড়া নারীও বর্তমানে ধর্ষণের শিকার হচ্ছে। অতএব এখানে পোষাক কোন কারণ না। শিশু থেকে বৃদ্ধ কোনো নারীই এখন নিরাপদ নয়।

অপরদিকে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা এক মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেয়।

মানববন্ধনে পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, কলেজ শাখার নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com