• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিলো প্রশাসন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৬৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
vata

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশে ৪টি ইটভাটা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বোদা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীকে সাথে নিয়ে উপজেলার ভাসাইনগর ও মোন্নাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

পরিবেশ আইন অমান্য করে যত্রতত্র ইটভাটার কার্যক্রম পরিচালনা, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ ছাড়পত্র না থাকার দায়ে অবৈধ ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ ইটভাটাগুলো হলো, মেসার্স এসএআর ব্রিকস, মেসার্স এমএমএল ব্রিকস, মেসার্স এএ ব্রিকস ও মেসার্স বিবি ব্রিকস। অভিযানে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ বলেন, সরকারী নীতিমালা না মেনে ও বৈধ কাগজপত্র ছাড়াই বেআইনী ভাবে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিলো এসব ইটভাটা। চারটি ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে। ইটভাটা বন্ধ রাখতে বলেছি। তারা ইটভাটা বন্ধ রাখবে। পরবর্তীতে ইটভাটায় আগুন দেয়ার ব্যবস্থা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এ অভিযান চলমান থাকে।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
prolancer
add
lake view
https://slotbet.online/