জামায়াতের আমীর বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাইনা, তবে কেউ যদি আমাদের দেশের জন্য অসম্মান বা অপমানজনক কোন কিছু আমাদের চাঁপিয়ে দিতে চায় তবে, দেশের স্বার্থে ছাড় দেওয়া হবেনা।
আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তরুনদের আবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে।
ডা. শফিকুর রহমান তিন বছর পর, পঞ্চগড় এসে নৌকাডুবিতে বাবা- মা হারানো ছোট্ট দিপুকে মাথায় হাত বুলিয়ে কোলে তুলে নেন। তিনি ২০২২ সালে পঞ্চগড়ের করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে দিপু নামের ছোট্ট শিশুটি তাঁর বাবা-মাকে হারায়। সেই সময়ের স্বজনহারা পরিবার গুলোর পাশে দাঁড়াতে এসে জামায়াতে আমির ডা.শফিকুর রহমান ছোট্ট দিপুকে কোলে তুলে নিয়েছিলেন,
আজ আবার কোলে তুলে নিলেন। এবং ঘোষণা দেন, যতদিন পর্যন্ত ছোট্ট দিপু সাবালক না হবে, ততোদিনে তার সকল ধরনের ভরণপোষণের দায়িত্ব জামায়াতে ইসলামী গ্রহন করবে।
পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, জাগপা সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।