• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

যে জাতি ঐক্যবদ্ধ থাকতে পারেনা, সে জাতি মাথা সোজা করে, সম্মানের সাথে বিশ্বের দরবারে দাড়াতে পারেনা- ডা. শফিকুর রহমান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২১৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
dr-shofiqur

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যে জাতি ঐক্যবদ্ধ থাকতে পারেনা, সে জাতি মাথা সোজা করে, সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতে পারেনা।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে আমরা আর কোন বৈষম্যের দেশ হিসেবে দেখতে চাইনা, আগামীর বংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা মানবতাকে টুকরো করতে চাইনা, কেউ সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, সবাই এদেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদের কোন ভাবনা, কোন দলের বা ধর্মের ভিত্তিতে বিচার করতে চাইনা।

তিনি বলেন, অতিতের কথিত স্বৈরাচারী সরকার জাতিকে ভেঙে টুকরো টুকরো করে, মুখোমুখি দাঁড় করিয়েছিলো। মেজরিটি মাইনরিটির জিকির তুলে অন্য ধর্মের মানুষের সবচেয়ে ক্ষতি করেছিলো তারা।

তিনি এসময় বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান।

জামায়াতের আমীর বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাইনা, তবে কেউ যদি আমাদের দেশের জন্য অসম্মান বা অপমানজনক কোন কিছু আমাদের চাঁপিয়ে দিতে চায় তবে, দেশের স্বার্থে ছাড় দেওয়া হবেনা।

আগামী দিনের বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তরুনদের আবার গর্জন করতে হবে, জেগে উঠতে হবে।

ডা. শফিকুর রহমান তিন বছর পর, পঞ্চগড় এসে নৌকাডুবিতে বাবা- মা হারানো ছোট্ট দিপুকে মাথায় হাত বুলিয়ে কোলে তুলে নেন। তিনি ২০২২ সালে পঞ্চগড়ের করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে দিপু নামের ছোট্ট শিশুটি তাঁর বাবা-মাকে হারায়। সেই সময়ের স্বজনহারা পরিবার গুলোর পাশে দাঁড়াতে এসে জামায়াতে আমির ডা.শফিকুর রহমান ছোট্ট দিপুকে কোলে তুলে নিয়েছিলেন,

আজ আবার কোলে তুলে নিলেন। এবং ঘোষণা দেন, যতদিন পর্যন্ত ছোট্ট দিপু সাবালক না হবে, ততোদিনে তার সকল ধরনের ভরণপোষণের দায়িত্ব জামায়াতে ইসলামী গ্রহন করবে।

পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, জাগপা সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/