• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সানন্দবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২০৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
21

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুর সানন্দবাড়িতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ’র নেতৃত্বে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ৮ টায় স্কুল প্রাঙ্গণ থেকে রেলী শুরু করে সানন্দবাড়ী বাজারের মেইন মেইন রাস্তা গুলো প্রদক্ষিণ শেষে স্কুলে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি আলহাজ্ব আজিজুর রহমান, বাংলাদেশ সশস্ত্র কল্যাণ সোসাইটির অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু শামা, সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ডিএসবি আব্দুর রাকিব খান, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম সিকদার, মিতালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক বোরহান উদ্দিন,
সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, তোফায়েল আহমেদ, আসাদুজ্জামান খান, জহুরুল ইসলাম, মমতা খাতুন, চাঁদনী খাতুন, আফরোজা বেগম, শামিমা বেগম, সুলতানা খাতুন, নিপা আক্তার, মঞ্জয়ারা খাতুন, হাফিজা আক্তার সহ শত সহস্র ছাত্র ছাত্রী।

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিম বঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত হয়।

প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙ্গালী জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৫২ সালে এইদিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে , সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ অনেকে।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শহিদ দিবসের চেতনা তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/