বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সানন্দবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২২২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
jamat

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ দু’টি ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে পৃথকভাবে চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন শাখার আমীর যথাক্রমে মাওলানা মো. আব্দুল মজিদ আকন্দ ও মাওলানা মো. ঈমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর জেলার সাবেক আমীর অ্যাড. নাজমুল হক সাঈদী।

উভয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার আমীর মাওলানা আব্দুস সাত্তার। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দেওয়ানগঞ্জ উপজেলা আমীর মাওলানা মো. মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা সেক্রেটারী কাজী মো. আতিকুর রহমান, মাওলানা মো. রেজাউল করিম, অধ্যাপক মো. নুর উদ্দীন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নাজমুল হক সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসংগঠিত ও সুশৃঙ্খল একটি ইসলামি দল। বিগত ১৬ বছরের দীর্ঘ আওয়ামী শাসনে জামায়াতে ইসলামীকে কোনঠাসা করে রাখা হয়েছিল। হামলা, মামলা ও গুমের স্বীকার ছিল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। আওয়ামী ফ্যাসিস্টরা পরাজিত হলে এখন আমরা বাধাহীন প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারছি। দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধনের ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জে এ দু’টি কার্যালয় উদ্বোধন করা হলো। এ কার্যালয় থেকে ইসলামি আন্দোলনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা রাখি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com