• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
bnp

দীর্ঘ দেড় দশক পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী (সোমবার) সকালে দেবীগঞ্জ পৌরসভার ঐতিহাসিক দেবদারু তলায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় রঙ্গীন বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়ানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।

দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। এসময় পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয় প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সম্মেলন স্থান থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় দেবীগঞ্জ পৌরসভাসহ ১০টি ইউনিয়নের বিপুল সংখ্যা নেতাকর্মী অংশ নেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
https://slotbet.online/