• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা সমাধানের দাবিতে অনশন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১৯৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
onoson

পঞ্চগড়ে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা সমাধানের দাবিতে জেলার তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন নানের এক স্বেচ্ছাসেবী সংগঠন অনশন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা সদরসহ পাঁচ উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬৯ চিকিৎসকের পদের বিপরীতে মাত্র ৪৫ জন চিকিৎসক রয়েছেন। এই সংকটে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা সমাধানে ৯ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে জেলার তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন।

অনশনকারী তরুণরা চিকিৎসক সংকট নিরসনে স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণে ৯ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবি হল:

*১৫ দিনের মধ্যে জেলার সব সরকারি হাসপাতালের চিকিৎসক শূন্যপদ পূরণ ও পদায়ন নিশ্চিত করা।
*স্থানীয় চিকিৎসকদের অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চগড়ে পদায়ন।
*বিভাগীয় শহর ও উন্নত জেলা থেকে চিকিৎসক বদলি করে পঞ্চগড়ে পদায়ন।
*২৫০ শয্যার নতুন সদর হাসপাতাল দ্রুত চালু করা।
*পাঁচ উপজেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল নিয়োগ ও পরীক্ষা-নিরীক্ষা সুবিধা নিশ্চিত করা।
*স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশন থিয়েটার চালু করা।
*সরকারি হাসপাতালের খাবারের মান উন্নয়ন।
*হাসপাতালের আউটডোর ও ওয়ার্ডগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।
*বেসরকারি ক্লিনিক ও ল্যাব পরিদর্শন করে দক্ষ জনবল নিশ্চিত এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বন্ধ করা।

অনশন কর্মসূচির খবর পেয়ে দুপুর ১টায় জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত হন। তারা তরুণদের দাবি সমাধানের আশ্বাস দেন এবং দুপুর দেড়টায় পানি পান করিয়ে অনশন ভাঙান।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিপত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।”

সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, “পঞ্চগড়ে চিকিৎসক সংকট দীর্ঘদিনের। তবে আমি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। তরুণদের দাবিগুলো যৌক্তিক এবং আমরা এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করছি।”

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।”

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
https://slotbet.online/