• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৭৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
bnp

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপ তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নির্দেশে শহরের পোস্ট অফিস মোড়ে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকাপোল মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান,সদ্য সাবেক যুগ্ম সম্পাদক
খালেদ হাসান সুমন, সদ্য সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, জেলা ছাত্রদলের বিপ্লব, মৌ,
পৌর ছাত্রদলের রায়হান, রাসেল, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাব্বি, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের তানভীর হাসান শুভ, ঝউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলিম, মেহেদী হাসান, জাহিদ হাসান সহ আরো অনেকে।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বিভিন্ন স্লোগান এবং তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনও অপ তৎপরতা অপচেষ্টা চালাচ্ছে তাদের ক্ষমতা ফিরে পেতে। এমন হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। তাদেরকে প্রতিহত করতে আমরা মাঠে রয়েছি। তাদের কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/