সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা দেবহাটায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২১১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২০ অপরাহ্ন
bnp

সাতক্ষীরা দেবহাটায় আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিএনপির বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার সন্ধ্যায় পারুলিয়া বাজার থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবহাটা উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলম ফারুক বাবু।

এসময় আরো বক্তব্য রাখেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর কবির পল্টু,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু,উপজেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য রেজাউল করিম,পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

উপস্থিতি ছিলেন,দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ,সাবেক সহ-সভাপতি হামিদুল হক শামিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক,আছাদুল হক
সহ সভাপতি সরোয়ার হোসেন,সাবেক সভাপতি মোখলেছুর রহমান,সাধারণ সম্পাদক সাঈদ হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান,উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদ,সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম সহ ৫ ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সমাবেশে বক্তরা বলেন,ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। আমরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ, এই কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে, যারা গত ১৭ বছরে আমাদের পাশে ছিল না এবং আন্দোলনে তাদের কোন ভূমিকা ছিল না।

বক্তরা আরো বলেন, দলের সংকটের সময় একবারের জন্যও মাঠে আসেনি, তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি র আন্দোলনে অংশ নিতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী এখনো বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছে। অথচ, এসব ত্যাগিদের কোনো মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মানি না। এটি বাতিল করতে হবে। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com