$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

পঞ্চগড় সিমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৩৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
bgb

 

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত থেকে ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবির) নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা। তাদের মধ্যে ৩জন শিশু থাকায় সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০টার দিকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিশ^জিত রায় (২৭), বিশ্বজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও তার ছেলে প্রানাভি রায় (৩), একই জেলার কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), তার ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায়(৮)। অপরদিকে পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)। এর আগে, রাত প্রায় ১টার দিকে বোদা থানাধীন বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের ভেতরে কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে এদেরকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের খবর পাওয়া যায়। সাথে সাথে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৮ জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪ হাজার ৫৮৪/- টাকা পাওয়া যায়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে যেতে সীমান্ত এলাকায় এসেছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোঃ বদরুদ্দোজা বলেন, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টা করলে আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দালালের মাধ্যমে এক লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ ঘটনায় বোদা থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪ হাজার ৫৮৪ টাকাসহ জেলার বোদা থানায় সোপর্দ করা করা হয়েছে। তিনি আরও বলেন, আটকদের মধ্যে ৩জন শিশু থাকায় তাদের কাছ মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোদা থানার ওসি তদন্ত রেদয়ানুল হক মন্ডল জানান, অবৈধ পথে ৮ জন বাংলাদেশী বোদা উপজেলার বড়শশী সিমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছি এসময় তাদের বিজিবি টহলদল আটক করে বোদা থানায় সোপর্দ করে। এদের মধ্যে ৩ জন শিশু হাওয়ায় তাদের মচলেকা দিয়ে পরিবারের সদস্যদের মাঝে দিয়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সোমবার (২০ জানুয়ারী) বিকেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com