• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

“ছোট ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে” থানায় লিখিত অভিযোগ বড় ভাইয়ের

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২০৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
ovijog

সাতক্ষীরায় “আপন ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে” থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বড় ভাই ফারুকুল ইসলাম। সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের ফারুকুল ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, তারা আপন ২ ভাই সহ ফুফাতো ভাইদের যৌথ ১০ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশের পৈত্রিক সূত্রে তারা দাবিদার। কিন্তু ফারুকুল ইসলাম সরল মনের হওয়ায় তার ছোট ভাই

আওয়ামী লীগের দোষর মাসুদুল ইসলাম ও ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম একসাথে হয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে ক্ষয়ক্ষতি করে আসছে। ফারুকুল ইসলাম আরও জানান পৈত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করলে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একসাথে বসে আপোষ বন্টন করার চেষ্টা করি।

কিন্ত তাতে তারা সাড়া না দিয়ে আমাদের হয়রানি করতে ষড়যন্ত্রে মেতে ওঠে।আমি আমার ছোট ভাই মাসুদুল ইসলাম ও ফুফাতো ভাই মনিরুল ইসলামের কাছে আকুতি করে আমার জমি মাপ জরিপ করে বুঝে দিতে বলি। কিন্তু আমার ছোট ভাই এ বিষয়ে নাক গলাতে নিষেধ করে। পিতা মাতার মৃত্যুন্তে আমি এই ৪ শতাংশ জমির প্রাপ্য হই। মাসুদুল ইসলাম পৈত্রিক সম্পত্তির সবটায় ডাঙ্গা জমি নিয়ে ভোগ দখলে আছে।

কিন্তু আমার জমি তাদের থেকে দখল চাইলে তারা শত্রুতা ও বিরোধের সৃষ্টি শুরু করে। শুরু করে তালবাহানা। আমার প্রাপ্য জমি না দিয়ে আমার এলাকার শত্রুদের সাথে নিয়ে ছোট ভাই মাসুদুল ইসলাম বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্র শুরু করে। পরবর্তীতে তারা সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলামের কাছে অভিযোগ করলে তিনি তদন্তে পাঠান। তদন্ত প্রতিবেদনে দেখা যায় তাদের অভিযোগ মিথ্যা।

অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও আমার জমিতে কাজ বন্ধ করতে বলেন সরদার শরিফুল ইসলাম। বিবাদী পক্ষ আওয়ামী শাসনামলে অবৈধ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষকে ম্যানেজ করেছে, তা না হলে আমার কাজ বন্ধ রাখবে কেন? বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা ধরাকে সরা জ্ঞান করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

আওয়ামীলীগের দাপট দেখিয়ে আমার আপন ছোট ভাই মাসুদুল ইসলামের ইন্ধনে ফুফাতো ভাই অরাজকতা সৃষ্টি করেছিল। ৫ আগষ্টের পট পরিবর্তনের পর তারা ভিন্ন রুপ ধারন করে মেতে উঠেছে ষড়যন্ত্রে।আমরা তাদের ভয়ে ভীত হয়ে পড়েছি। তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। মিথ্যা মামলা ও অভিযোগ হুমকি দিয়ে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে মান সম্মানের হানি ঘটাচ্ছে।

এ ঘটনায় গত ১৭ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফারুকুল ইসলাম। এ বিষয় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভুক্তভোগী ফারুকুল ইসলাম তার ভাইদের মিথ্যা মামলা ও ষড়যন্ত্র থেকে বাঁচার আকুতির পাশাপাশি নিজ পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করতে পারেন সে জন্য আইন আদালত সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/