1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন - দৈনিক আজকের সময়
August 26, 2026, 9:07 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

  • Update Time : Monday, January 13, 2025
  • 185 Time View
tretment

সাতক্ষীরা ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক সংস্কৃতিক সেবা কেন্দ্র মাসজিদে কুবা কমপ্লেক্স কমিটির আয়োজনে সোমবার সকালে শহরের মেহেদীবাগ মাসজিদে কুবা কমপ্লেক্স ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ-সময় উপস্থিতি ছিলেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম,সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম,বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা,মাসজিদে কুবা কমপ্লেক্স উপদেষ্টা ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. জেড এস আতিক সাহেব,মাসজিদে কুবা কমপ্লেক্স মসজিদ কমিটির সভাপতি জি.এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ সহ আরো অনেকে।

মাসজিদে কুবা কমপ্লেক্স উপদেষ্টা তৈয়ব হাসান বাবু জানান,মসজিদে কুবা কমপ্লেক্স ইসলামিক সংস্কৃতিক সেবা কেন্দ্র অরাজনৈতিক প্রতিষ্ঠান।
শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বিগত দুই বছর দুস্থ, অসহায় যারা অপারেশন করতে পারেনা চোখের ছানি পড়া তাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এ বছরও অপারেশন জন্য বাছাইকৃত একই দিনে খুলনায় পাঠানো হবে এবং অন্যান্য চক্ষু রোগীদের ও চিকিৎসা ব্যবস্থা করা হবে। ছানি অপারেশন পর কালো চশমা ও ১ মাসের ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। মাসজিদে কুবা কমপ্লেক্স যুব সমাজকে মাদক, ইভটিজিং মুক্ত রাখতে এবং ইসলামের পথে আনতে কোরআন,কেরাত ও আজান ইসলামিক প্রতিযোগিতা। শিশু, কিশোর ও বয়স্কদের কোরআন শিক্ষা,হজ্জ্ব প্রশিক্ষণ, মুর্দার সংরক্ষণের ও গোসলোর ব্যবস্থা। মুসলিম-অমুসলিম সকলের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প,ডেন্টাল ক্যাম্প,আই ক্যাম্প,শিশু টিকাদান কর্মসূচি সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম সমাজ সচেতনমূলক কর্মসূচি জনস্বার্থে অব্যাহিত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews