• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

দেওয়ানগঞ্জে পাইপগান সহ আটক ডাকাত কারাগারে

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ১৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
atok

জামালপুরের দেওয়ানগঞ্জে পাইপগান ও কার্তুজ সহ আটক খোরশেদ আলম (৫৬) ওরফে আলম ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ জানুয়ারি) রাত নয়টার দিকে পৌর শহরের চুলকানি বিল পাম্পুতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ আলম পৌর শহরের ডালবাড়ি এলাকার শামছুল আলমের ছেলে। পরে শনিবার (১২ জানুয়ারি) তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর জামালপুর জেলা আদালতে পাঠালে দেওয়ানগঞ্জ আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌর শহরের চুলকানি বিল পাম্পুতলা এলাকায় অভিযান চালিয়ে ছয় মামলার আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, বিশেষ অভিযানে আলম ডাকাতকে পাইপগান, কার্তুজসহ আটক করা হয়েছে। আলমের বিরুদ্ধে হত্যা, দস্যুতা, অস্ত্র ও মাদক মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/