সাতক্ষীরার মাদরা সীমান্তে ১০০ বোতল ফেন্সিডিল সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার(৭ জানুয়ারি) বিকালে মাদরা সীমান্তে বিজিবি এই অভিযান চালায়।
আটক ভারতীয় নাগরিক মো: এনামুল আলী(২০) উত্তর চব্বিশ পরগনার স্বরুপনগর থানার হাকিমপুর গ্রামের মো: রিকাত আলীর ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে ফেন্সিডিল পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা কোম্পানী কমান্ডার সুবেদার মো: নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ি নামক স্থানে অবস্থান নেয়। এসময় ভারতীয় নাগরিক এনামুল আলীকে ১০০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ৪০ হাজার টাকা। আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
https://slotbet.online/