বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সানন্দবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ১৭৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
fire

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে ভয়াবহ আগুনে বকুল মেশিনারিজের দোকান পুড়ে গেছে।

৫ জানুয়ারী (রবিবার) সানন্দবাড়ী বাজারের মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

পার্শ্ববর্তী উপজেলা রাজিবপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দীর্ঘ দের ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, রবিবার (আনুমানিক দুপুর আড়াইটায়) সানন্দবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বকুল মেশিনারিজ ডিলার বকুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিকে আগুন লেগে দ্বিতীয় তলা পর্যন্ত উঠে যায়। আগুন মুহূর্তেই প্রথমতলা ও দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ১ টি ইউনিট আজ রবিবার দীর্ঘক্ষণ আগুন নেভাতে পরিশ্রম করে, পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে নগদ টাকাসহ আনুমানিক কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করেছে।

ব্যবসায়ী বকুল মিয়া অভিযোগ করে বলেন, ‘আগুন লাগার পর পল্লী বিদ্যুৎ-কে বারবার কল করা হলেও তারা সময়মতো বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেনি। তারা যথাসময়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমানো যেত।

রাজিবপুর ফায়ার সার্ভিসের অফিসার আজহারুল ইসলাম জানান, বিদ্যুৎ সংযোগ থাকায় তাদের কাজ শুরু করতে সময় লেগেছে। দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের চেষ্টার পর বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হলে তারা কাজ শুরু করেন।

তবে, আগুনে র সূত্রপাত উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com