মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

“কাচ্চি ডাইন” বিরিয়ানিতে চুল, নেট দুনিয়া তোলপাড়

স্টাফ রিপোটারঃ / ২১৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
kasse dine

সাতক্ষীরা নিউ মার্কেট সংলগ্ন কাচ্চি বিরিয়ানির জন্য ব্যাপক আলোচিত রেস্টুরেন্ট কাচ্চি ডাইনের খাবারে পাওয়া গেছে মাথার চুল। এ নিয়ে গ্রাহক অভিযোগ করলেও প্রথমে অনেকটা ‘গা ছাড়া’ ভাব দেখায় রেস্টুরেন্ট কর্মীরা। একপর্যায়ে ব্যাপারটি রফা করতে ওই গ্রাহককে খাবারে মূল্যছাড়ের প্রস্তাবও দেয় তারা।

সম্প্রতি কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার বিরুদ্ধে এমন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা পোস্ট করেন মাসুদ রানা নামের এক গ্রাহক। খাবারের রিভিউ বিষয়ক ফেসবুকের বহুল জনপ্রিয় গ্রুপ ‘সাতক্ষীরা অনলাইন শপ’ ভুক্তভোগী মাসুদ রানা নিজের ওই অভিজ্ঞতা তুলে ধরলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

মাসুদ রানা ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও ও দুটি ছবিও প্রকাশ করেন। তাতে কাচ্চি ডাইনের প্লেট ভর্তি বিরিয়ানিতে মাথার লম্বা চুল দেখা যায়। এবং যে শশা সালাদ হিসেবে দিয়েছে সেটাও খাওয়ার উপযোগী নয়।

সোমবার (২৭ ডিসেম্বর) গ্রুপে প্রকাশিত ওই পোস্টে মাসুদ রানা লেখেন, আমাদের অভিজ্ঞতায় কিছু জায়গায় হতাশার ছোঁয়া লেগেছিল। প্রথমত, খাবারের স্বাদ নিয়ে বলতে গেলে, কাচ্চির স্বাদটি যে খুব অনন্য বা ব্যতিক্রমী ছিল তা বলা যাবে না। এটি একেবারে সাধারণ মানের ছিল, যা আমাদের প্রত্যাশার তুলনায় কম। সালাতের মধ্যে যেসব শসা দেওয়া হয়েছিল, সেগুলো পুরোপুরি পেকে গিয়েছিল এবং খাওয়ার উপযোগী মনে হয়নি (নিচের ছবিতে দেখুন) সাথে মানুষের চুল ও ছিলো, যেটি Taybur Rahman ভাইয়া সেটি ইগনোর করে ফেলে দিয়েছিলো।

আরও গুরুতর একটি বিষয় হলো খাবারের মধ্যে ছোট ছোট চুলের উপস্থিতি। (ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন ১/২ ছোট ছোট চুল, আসলে পার্যাপ্ত পরিমানে এই রকম ছোট ছোট চুল ছিলো। প্রথম দিকে আমরা বিষয়টি ইগনোর করছিলাম, কিন্তু পরে আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না)

এটি সত্যিই হতাশাজনক এবং স্বাস্থ্যবিধির প্রতি অসচেতনতার একটি বড় উদাহরণ। এমন একটি জায়গায় এ ধরনের ত্রুটি আমাদের অভিজ্ঞতায় বিরূপ প্রভাব ফেলেছে। (রেস্টুরেন্টের বাইরে এসে ভাইয়া আর আমি ২/৩ বার বমি করার চেষ্টা করেছিলাম)
তবে এই ত্রুটিগুলোর বাইরেও, কাচ্চি ডাইনের সার্বিক পরিবেশ এবং তাদের গ্রাহকসেবা এখনো অনেকের কাছে অনন্য।
বিরিয়ানির জন্য এটা (কাচ্চি ডাইন) আমার প্রিয় জায়গা ছিল, কিন্তু আজ থেকে আর না।

সব থেকে ন্যাক্কারজনক বিষয় হলো, যখন আমি তাদের (প্রতিষ্ঠানের কর্মীদের) ‘মাথার চুল’ দেখালাম, তারা এটির দিকে তাকিয়ে হাসছিলেন।

আমি যখন তাদের কাছে হাসির কারণ জানতে চাইলাম আর বললাম, এটা কোনো জোকস না, তখন তারা হাসি থামালেন, কিন্তু কেউ কোনো দুঃখ প্রকাশও করলেন না।

‘এর থেকেও খারাপ বিষয় ছিল, যখন এসব বিষয়ে আলোচনা করতে করতেই দেখলাম পাশের টেবিলে আরেক গ্রাহকের বোরহানীতেও জীবন্ত পোকা পাওয়া গেছে।

সাতক্ষীরা কাচ্চি ডাইনের কাছ থেকে এমনটা কখনোই আশা করিনি। পাশের টেবিলেও যখন খাবারে পোকা, তাহলে পুরো রেস্টুরেন্টে কী অবস্থা হতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত ম্যানেজার বিল নিয়ে এলেন এবং খাবারের মূল্যছাড় দিতে চাইলেন। কিন্তু কে মূল্যছাড় নিয়ে ভাবে?’
ফেসবুকের ওই পোস্টের সূত্র ধরে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা দাবি করে এ প্রতিবেদককে বলেন, এ ধরনের বিষয় সামনে আসা উচিত। কাচ্চি ডাইনে আমি প্রায়ই যেতাম। তাদের খাবার ভালো মানের বলেই মনে করতাম। কিন্তু নিজের চোখে যা জানলাম, এগুলোকে সামনে আনা উচিত। সবার উচিত তাদের আসল চেহারা দেখা।

এদিকে এ অভিযোগের প্রেক্ষিতে কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার মুঠোফোন নম্বরে ম্যানেজার মোহাম্মদ সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগের বিষয়টি মেনে নিয়ে এ কর্মকর্তা বলেন, আসলে সবকিছু মোবাইলে বলা যায় না। আপনি আমাদের রেস্টুরেন্টে আসুন। সামনাসামনি কথা বললে ভালো হতো। তবে এমনটা হোক, রেস্টুরেন্ট হিসেবে আমরাও চাই না।

অনেক সময় খাবারে চুল থাকে। কিন্তু বোরহানিতে পোকা কীভাবে আসলো আমরা খতিয়ে দেখছি। এর জন্য কর্মীদের কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

জোনাল ম্যানেজার মোহাম্মদ মোস্তাফা জানান, আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাস্টমারের সেবা দিয়ে থাকি। আপনি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন।

কাচ্চি ডাইনের জেনারেল ম্যানেজার সোহেল রানা বলেন, বিষয়টা আমি শুনেছি ওইটা মাথার চুল নয় খাসির পশম। তাছাড়া নিউজ টা না করলে ভালো হয়। আমরা পরবর্তীতে আরও সতর্ক হয়ে যাব এবিষয়ে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com