• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরা কালীগঞ্জে আওয়ামীলীগ নেতার হাতুড়ির আঘাতে বিএনপি কর্মী জখম

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৫৪ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
bnp-sat

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে আওয়ামীলীগ নেতা গামছা খলিলের নেতৃত্বে হাতুড়ি বাহিনীর হামলায় বিএনপি কর্মী পলাশ হাসপাতালে। পরিকল্পিত ও নেক্কারজনক হামলার ঘটনায় কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন শারমিন সুলতানা ।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের শামসুর রহমান সরদারের ছেলে বিএনপির কর্মী রাশেদ সামস্ পলাশ (৫৫) গত ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বাঁশতলা বাজারে যায় পরিবারের জন্য প্রয়োজনীয় বাজার করতে। এ সময় সম্পূর্ণ পরিকল্পিত ভাবে গ্রামের মৃত বদরুদ্দীন সরদারের ছেলে গামছা বাহিনীর প্রধান খলিল মেম্বারের নেতৃত্বে ২০/৩০ জন হাতুড়ি লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা করে পলাশের উপর ।

এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে দেয়। এ সময়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে দুর্দান্ত দাপুটে নেতা খলিল মেম্বারসহ তার হাতুড়ি বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। এদিকে মারাত্মক রক্তাক্ত জখম হওয়া পলাশকে হাসপাতালে নিতে চাইলে আবারো বেপরোয়া হয়ে কালিগজ্ঞ উপজেলা বিএনপির একাংশের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা এর নেতৃত্বে উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সিনিঃ সহ সভাপতি আশরাফুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, মৎসজীবি দলের নেতা সফিরুদিনসহ ২০/৩০ জন হত্যার উদ্দেশ্যে হামলা করলে বাজারের লোকজন তাদের প্রতিহত করে।

এক পর্যায়ে থানার ডিএসবি পলাশকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তার শরীরে ১৬/১৭ টি হাতুড়ির দাগ, মাথায় দায়ের কোপের দাগ ও এলোপাতাড়ি লাঠির দাগ দেখা গেছে। এঘটনায় কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে আহত পলাশের স্ত্রী শারমিন সুলতানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান উভয়ের পৃথক পৃথক অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেন। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/