২০২৪ সাল কে বিদায় জানিয়ে ২০২৫ সাল কে স্বাগত জানানোর মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা সহ দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন
সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর বাংলাদেশের জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলু এবং সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারি যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রজন্ম একাত্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল আজম খান মামুন।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছায় সভাপতি সেক্রেটারি জানিয়েছেন, পুরাতন বর্ষের বিদায় বেদনার হলেও নববর্ষ কে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর কাটুক অনাবিল আনন্দে, সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন দিনের আলো দূরে নিয়ে যাক নিকষ কালো নতুন সূর্য।
নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার। আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির, আনন্দের ও নিরাপদ। মানুষে মানুষে ভালোবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক স্বস্তির, দীপ্তিময় ও নির্মল আনন্দের।
শুভেচ্ছা বার্তায় সভাপতি ও সেক্রেটারি আরো জানিয়েছেন, সুখের স্মৃতি রেখ মনে, দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে, মান-অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে। ভালো অথবা খারাপ সময়, সুখের অথবা দুখের সময়, ঘুমের অথবা জাগার সময়, অর্ধেক অথবা পুরো সময়, ভালো থাকো সবসময়। এই কামনাই সবাইকে আবারো জানাই হ্যাপি নিউ ইয়ার ২০২৫