• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২১৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
resut

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৪ ইং শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে শুরু করে ধারাবাহিক ভাবে দুপুর ২টা পর্যন্ত চলমান থাকে।অথেনটিক সেন্ট্রাল স্কুলের শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান ও সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ সঞ্চালনায় সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সানন্দবাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মাওলানা মো. নাজমুল হক সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার,চারামখাওয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আরজান আলী,

বাংলাদেশ জামাতে ইসলামী ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ আকন্দ,বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক শহিদুর রহমান

সানন্দবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব শামসুল হক, সানন্দবাড়ী পিআইসির ডিএসবি আব্দুর রাকিব খান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ার্ডন্যান্স ও সভাপতি অসকস আবু শামা, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার ৫ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব রক্ত জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হাসেন আলী প্রমুখ।

প্রধান অতিথি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই প্রতিটা ছাত্র/ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ ফলাফল ঘোষণা ও অতিথিদের বক্তব্য প্রদানের পরে স্কুলের প্রতি শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফলাফলের জন্য এবং অতিথিদের হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি আরও বলেন, অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ভালো ফলাফল করায় আমি শিক্ষকদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। এ ধারা যেন ভবিষ্যৎ অব্যাহত থাকে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/