$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে একই রাতে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩০০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
chure

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে চোর সিন্ডিকেট ৩২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে দাবি করছেন দোকান মালিকরা। তবে কে বা কারা এই চুরি করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

শুক্রবার (২৭ ডিসেম্বর)সুলতানপুর বড় বাজারে শেখ শাহিদুল ইসলাম ও মহিদুল ইসলাম বস্তা ব্যবসায়ীর দোকানে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া চাউল ব্যবসায়ী মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর মালিক শেখ শাহিদুল ইসলাম বলেন, শনিবার ২৮ ডিসেম্বর সকাল ৭ টায় দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এবং দোকানের ক্যাশবাক্স ভেঙে আমার নগদ ২২ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

এছাড়াও একই সময়ে পাশের মহিদুল ইসলামের বস্তার দোকানে ঢুকে ক্যাশবাক্স ভেঙে নগদ প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায়।

এব্যাপারে সুলতানপুর বড়বাজারের চাউল ব্যবসায়ীর সমিতির সেক্রেটারি মোহাম্মদ সাইফুল আজম খান মামুন বলেন আমি মোবাইল ফোনের মাধ্যমে পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জনাব আব্বাস সাহেবকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বাস দেন এবং তিনি বলেন তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com