$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

দৈনিক জনবাণী’র সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৪৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন
sat-28/12

দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার এবং সাতক্ষীরায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সাংবাদিক সমাজের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কালবেলা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, মানববকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, দৈনিক খবর বাংলাদেশ’র জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, দৈনিক যশোর বার্তা পত্রিকার সহ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ।
দৈনিক প্রজন্ম একাত্তরের জেলা প্রতিনিধি সাইফুল আজম খান মামুন, দৈনিক নবচেতনা’র জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ হাসান গফুর, দৈনিক নতুন দিন’র জেলা প্রতিনিধি মোতালেব সরদার,

বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মামুন হোসেন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা, , সাপ্তাহিক সূর্যের আলো’র বার্তা সম্পাদক মুনসুর রহমান, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলী, সুপ্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আক্কাজ, রাজধানী টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম,সাদিকুর রহমান,কিশোর কুমার, ইয়ারুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, গণমাধ্যমের কন্ঠ রোধ করার জন্য দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলামসহ ৪ জন সাংবাদিকের ওপর হামলা করেছে এবং ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর হামলা করছে কারণ কি? তারা চায় গণমাধ্যমকে থামিয়ে দেশের দুর্নীতি অনিয়ম হারহামশা চলবে জবাবদিহিতা থাকবে না।

বক্তরা বলেন, সাংবাদিকদের ওপর হামালায় বোঝা যায় গণমাধ্যমে বর্তমান সময়ে নিরাপদ নয়। এভাবে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকে যারা থামিয়ে দিতে চায় তাদের কে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে এটা নিরাসন জরুরী। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এসময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা উক্ত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জনবাণী প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতাউর হোসেন,বিশেষ প্রতিনিধি বশির হোসেনের উপর শাহবাগ বাংলামোটর এলাকায় দুবৃর্ত্তরা হামলা করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com