• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

পঞ্চগড়ের বোদায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৭৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ghora dor
oppo_0

পঞ্চগড়ের বোদায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের ঢল নামে।  সোমবার বিকেলে বোদা পৌর শহরের ওয়াই মোড় সংলগ্ন মাঠে জমাদারপাড়া, সিপাইপাড়া, জমিদারপাড়া, প্রামাণিকপাড়া যুবসমাজের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিএনপি’র নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাজাদুর রহমান জুয়েল, মো. গোলাম রব্বানী রয়েল প্রমুখ।

ঘোড়দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ আসেন। এলাকাজুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে খেলাপ্রেমীরা। ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে মাঠে বসে গ্রামীণ মেলা। নাগরদোলা ও নানা পণ্য সামগ্রীর দোকান বসে মেলায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে। দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করেন সকল বয়সী নারীরাও। এ যেনো চিরায়ত বাঙালির চিরচেনা মিলনমেলা।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা তৃতীয় শ্রেণির রিয়াম জানান, বাবার সাথে এসেছি। আমি প্রথম ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখলাম। এর আগে কখনো ঘোড়াদৌড় দেখিনি। ঘোড়াদৌড় দেখতে আমাদের অনেক ভালো লেগেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারটি গ্রুপে ৩২টি ঘোড়া অংশ নেয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/