• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

টঙ্গী ইজতেমা মাঠে হামলা ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্র্রিতিনিধিঃ / ২৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
sat-22/12

টঙ্গী ইজতেমার মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরতা হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা উলামা পরিষদ সদর থানা শাখার আয়োজনে রবিবার সকালে শহরের নিউমার্কেট মোড়ে সদর থানা উলামা পরিষদের সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক।

সদর থানা উলামা পরিষদ সেক্রেটারি মুফতি নুরুল্লাহ সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জামিয়া শরইয়াহ মাদ্রাসার শিক্ষা সচিব মাহমুদুল হাসান,সাতক্ষীরা মারকযের সাবেক জেলা আমীর প্রফেসর হাবিবুর রহমান, জর্জ কোর্ট মসজিদে ইমাম মাওলানা আব্দুল্লাহ,

সাতক্ষীরা মারকাযের ফয়সাল মুস্তাকুর রহমান দারা,সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ,তাকওয়া মাদ্রাসার পরিচালক মাও মোখলেছুর রহমান,নলকুড়া মাদ্রাসার শিক্ষক মাও মুজাহিদুল ইসলাম হাবিবী সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন,টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন ঠিক তখনই চিহ্নিত ভারতীয় দোসর সাদপন্থীরা’ পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাদপন্থীদের সর্বোচ্চ শাস্তি দাবী করি।

একইসাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে সে সমস্ত মসজিদে সাদপন্থী দের কার্যকলাপ পরিচালিত হয় সে সমস্ত মসজিদ থেকে কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানান।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে প্রদান করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/