সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের তেঁতুলিয়া পরিত্যক্ত অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৪০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৭:০২ অপরাহ্ন
arms

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে পরিত্যক্ত অবস্থায় পুরাতন অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা নদী থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে নুড়ি পাথর উত্তোলন করছিলেন একদল পাথর শ্রমিক। এ সময় শ্রমিকদের জালে পুরাতন অস্ত্রটি উঠে আসে। পরে বিজিবির টহল দলের সদস্যদের খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে স্থানীয় গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায়।

গোয়ালগছ বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রটি উদ্ধার করে। পরে অস্ত্রটি গুলি সহ ক্যাম্পে নিয়ে যায় বিজিবির টহল দলের সদস্যরা। অস্ত্রসহ গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘অস্ত্রটি লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারণে অস্ত্রের গায়ে কোনো লেখা বুঝা যাচ্ছে না। কোন সময়কার অস্ত্রটি বলা মুশকিল। আমরা অস্ত্রটি ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। গুলিগুলোও পরিত্যক্ত হয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।’

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com