• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ১৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
sat-bnp

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে শহরের সংগীতে মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃণাল কান্তি রায়ে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহ সমন্বয়ক শেখ তারিকুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.আব্দুল সাত্তার,জেলা কৃষক দলের সভাপতি আহসানুল কাদীর স্বপ্ন,দেবহাটা উপজেলার বিএনপি সভাপতি শেখ সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক প্রধান সমস্বয়ক আইনুল ইসলাম নান্টা,সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড.কামরুজ্জামান ভুট্টো,পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু,জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব,জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সহ আরো অনেকে।

প্রধান অতিথি শেখ তারিকুল হাসান বক্তব্য বলেন, মহান এ বিজয় একদিনে অর্জন হয়নি। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এ দেশ স্বাধীনতা অর্জন করেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি। বিগত ৫আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারি সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি।

দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের কে অনেক নির্যাতন, নিপীড়ন চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। ষড়ষন্ত্র এখনো থেমে নেই। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন,আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্র ব্যবস্থা কী হবে সে লক্ষ্যে জনগণের কল্যাণে ৩১ দফা ঘোষণা করেছে।

ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মানুষ সুযোগ দেয় এবং যদি আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আগামীতে গণতান্ত্রিক ও জনভিত্তিক সরকার প্রতিষ্ঠা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/