শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

বেনাপোল সীমান্তে ২৫ লাখ টাকার মালামাল ও মাদকসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধিঃ / ২৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
benapol

যশোরের বেনাপোল সীমান্তের আইসিপি প্যাসেঞ্জার টার্মিনালে, বেনাপোল বিওপি এবং আমড়াখালী এলাকায়

বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ১২ বোতল বিদেশি মদসহ

একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

দুইদিন ব্যাপি বেনাপোল সীমান্তের এলাকা বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য এবং বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি সংলগ্ন প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্টে বাস তল্লাশিসহ

আরও কয়েকটি অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, শাল চাদর, বিভিন্ন প্রকার বস্ত্র, কম্বল, ফেনসিডিল এবং বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

আরও পড়ুন… দীর্ঘ ১৫ বছর পর সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও সংবর্ধনা

আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল শার্শা উপজেলার যাদবপুর গ্রামের নাভারন-সাতক্ষীরা মোড়ে আরও একটি অভিযানে গোপালগঞ্জ জেলা সদরের পদ্মবিলা গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে হরিদাস বিশ্বাস (৩৫) কে ১২ বোতল বিদেশী মদসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।

আটক মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্যসহ একজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com