শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা কলারোয়ায় শহিদ জিয়া স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২১৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
sat-cri

সাতক্ষীরায় কলারোয়ায় শহিদ জিয়া স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সুলতানপুর ফুটবল মাঠে বুধবার সকালে সুলতানপুর সোনালী সংঘের আয়োজনে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

এ-সময় উপস্থিতি ছিলেন, ৭নং চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু রায়হান,সাধারণ সম্পাদক গাজী শফিউল আলম শফি,চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী,চন্দনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক মিঠু
সহ আরো অনেকে।

শহিদ জিয়া স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন কলারোয়া ছাত্রদল ক্রিকেট একাদশ বনাম মহিষা ইয়াং স্টার ক্রিকেট একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তবে বলেন, গত ১৭ বছরে আমরা এমন জিয়ার নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনও করতে পারিনি অংশগ্রহণ করে কথাও বলতে পারিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সাতক্ষীরা সহ দেশের খেলাধুলাকে চরণভূমিতে পরিণত করেছে। সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। গত ১৭ বছরে দেশের তরুণ সমাজের হাতে বল ও ব্যাট না দিয়ে তাদের হাতে মাদক তুলে দিয়েছেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মাদকের অভয়ারণ্যে পরিণত করেছিল। যুবসমাজকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। ১৭ বছরের জঞ্জাল সরিয়ে দিতে হবে। ছাত্র ও যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করে সুন্দর খেলা উপহার দিয়ে মাদকমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com