বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ে সারজিস আলমের পক্ষ ২ হাজার শীতবস্ত্র বিতরণ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
sarjes

পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের পক্ষ থেকে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১১ ডিসেম্বর (বুধবার) দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ এলাকায় এক হাজার মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় জেলা দায়রা ও জজ আদালতের পিপি আদম সুফি, জিপি আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অডিও কলের মাধ্যমে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সারজিস আলম।
পরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় মাঠে আরো ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com