সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২০৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
durnete

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন মানববন্ধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ডিসেম্বর (সোমবার) সকালে কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জেলা প্রশাসক জাতীয় পতাকা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.তৌহিদ হাসান পুলক দুর্নীতি কমিশনের পতাকা উত্তোলন করেন। পরে রঙিন বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলী প্রধান অতিথি, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভায় স্বাগত বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজি। জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ফজলে রাব্বী বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণদের সম্পৃক্ত করে দুর্নীতি বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে সকল অংশীজনদের এগিয়ে আসতে হবে। নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সুশাসিত জবাবদিহিমূলক করে দেশকে অভীষ্ট অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। বাংলাদেশের অভীষ্টের মূল কারিগর তরুণ প্রজন্ম। নজিরবিহীন রক্ত বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে সূচীত রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে। সরকার ও সকল অংশীজনদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com