বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের বোদায় ২২১৮ জন শিক্ষার্থীকে শীতবস্ত্র ও ব্যাগ দিলো শিশুস্বর্গ ফাউন্ডেশন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১৯৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন
sit bostra

পঞ্চগড়ের বোদায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২১৮ শিশুকে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ২২১৮ শিশুকে শীতবস্ত্র স্কুল ব্যাগ শিক্ষা উপকরণ উপহার এবং একবেলা একসাথে আহার তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. এর ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিম উদ্দীন, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ প্রমুখ।

শিশুস্বর্গ ফাউন্ডেশ প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করে থাকে। এবছর জেলার ৭ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র, স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী ও একবেলা আহার তুলে দিবে বলে জানিয়েছেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com