শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

দেওয়ানগঞ্জে মীমাংসার নামে ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২১০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ২:২৯ অপরাহ্ন
artosat

দাম্পত্য কলহ মীমাংসার জেরে ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দেওয়ানগঞ্জের পাররামরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে । এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম। তিনি একই উপজেলার
লংকারচর (মিয়াপাড়া) গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন, ২০১৬ ইং তারিখে ইসলামি শরিয়াহ মোতাবেক মো. আমিনুল ইসলামের সাথে বাহাদুরাবাদ ইউনিয়নের খুটার চর নিবাসী মৃত সাদেক মন্ডলের মেয়ে কবিতা পারভীনের বিয়ে হয়। তাদের সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় গত ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ইং তারিখে কাজী অফিসে গিয়ে কবিতা পারভীন আমিনুল ইসলামকে তালাক দেয়। কিন্তু কবিতা পারভীন তালাকনামার কাগজ আমিনুল ইসলামের কাছে না পাঠিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ আমিনুল ইসলামকে খুঁজতে থাকে।

একপর্যায়ে আমিনুল ইসলাম জানতে পারে যে, কবিতা পারভীনের অভিভাবকদের সাথে মো. হেলাল উদ্দিনের সুসম্পর্ক রয়েছে। তখন আমিনুল ইসলাম হেলাল উদ্দিনের কাছে গেলে মামলা মীমাংসা ও তালাকনামার কাগজ নিয়ে দেবে বলে ৪ লক্ষ টাকা দাবি করে। লংকারচর গ্রামের সিদ্দিকুর রহমানসহ অনেকের উপস্থিতিতে ওই টাকা আমিনুল ইসলাম হেলাল উদ্দিনকে প্রদান করে।

ওই টাকা হেলাল উদ্দিন মেয়ে পক্ষকে না দিয়ে নিজেই আত্মসাৎ করে। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখে সাবেক ইউ.পি. সদস্য মো. শামছুল আলমের মধ্যস্থতায় মোহরানার ৪ লক্ষ ৫০ হাজার টাকা কবিতা পারভীনকে প্রদান করে তালাকের কাগজ নেয় ভুক্তভোগী মো. আমিনুল ইসলাম।

এদিকে গ্রামের স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে শালিস বৈঠকে আমিনুল ইসলামের টাকা ফেরত চাওয়া হলে টালবাহানা করে হেলাল উদ্দিন। একপর্যায়ে হেলাল উদ্দিন আমিনুল ইসলামের উপর চড়াও হয়। হেলাল উদ্দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকার প্রভাবে কাউকে তোয়াক্কা করতেন না বলে জানা যায়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মো. খায়রুল ইসলাম জানান, উক্ত টাকার ব্যাপারে হেলাল উদ্দিনকে অভিহিত করা হলে নানা টালবাহানা করে। বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করে। আবার কোনসময় টাকা নেওয়ার কথা অস্বীকার করে। একপর্যায়ে স্বীকার করলেও তা ফেরত দেবে না বলে জানায়। প্রয়োজনে আইনানুযায়ী প্রশাসনকে টাকা দেবে তবুও আমিনুল ইসলামকে দেবে না বলে সাফ জানিয়ে দেয় অভিযুক্ত মো. হেলাল উদ্দিন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com