• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩০১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
hors run

যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্রক্ষরাজপুর বাজার কমিটির আয়োজনে শুক্রবার বিকালে সদরের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শেষে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রশিদ সরদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন, ব্রক্ষরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ-সম্পাদক শেখ বাদশা, সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, দিদারুল ইসলাম, শহিদুল ইসলাম সহ আরো অনেকে।

উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে সাতক্ষীরা বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করায় উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বক্তব্য বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক ও বাহক। অতীতে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের অন্যতম খোরাক। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে অজানা এক স্মৃতি কথার উপাত্ত ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জূয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন বান্ধব আয়োজন। ঘোড়দৌড় প্রতিযোগিতায় কুষ্টিয়া,কয়রা,খুলনা,
থেকে ১৪টি ঘোড়া অংশ গ্রহণ করে। এর মধ্যে কয়রা থেকে ‘মাথা খারাপ’ ঘোড়া প্রথম স্থান হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/