$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৪৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১১:১০ অপরাহ্ন
sat

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, নবজীন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি মো. জালাল উদ্দিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসেন, জেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয় এবং সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com