$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

পদত্যাগকারী প্রিন্সিপালের পূর্নবহাল আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২২৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
misel

জামালপুরে দেওয়ানগঞ্জে কামিল মাদ্রাসার পদত্যাগকারী প্রিন্সিপাল মোতালেব হোসেন খানের পূর্ণবহাল আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা।

সোমবার ১৮ নভেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র- জনতা ও শিক্ষক কর্মচারীর ব্যানারে মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন তারা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও বাংলাদেশ জামায়ত ইসলামির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমীর মাহবুবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

বক্তারা দুর্নীতিগ্রস্ত ওই প্রিন্সিপালকে পূনরায় মাদ্রাসার স্ব পদে বহাল না করাসহ তার সকল অনিয়ম দূর্নীতির তদন্ত পূর্বক বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

পরে ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য গত ১২ই আগষ্ট ছাত্র জনতার তোপের মুখে মোতালেব হোসেন প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগ পত্রটি নিয়ম মাফিক সভাপতি সাহেবের রেজুলেশনের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যেই ওই প্রিন্সিপালকে স্ব পদে বহালের চেষ্টা করাই ক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র জনতা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com