বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ের বোদায় ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার, আটক ৩

রবিউল হাসান,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
chor

পঞ্চগড়ের বোদায় দুইটি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাঁচপীর ইউপির রামগোবিন্দ হিসাবিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বালাপাড়া গ্রামের নবাব আলীর দুই ছেলে ইসমাইল হোসেন (৩০) ও মো. আ. রাজ্জাক (৩৮) এবং একই এলাকার রাজু আহমেদের ছেলে ইমরান হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এস আই (নি:) মো. বদিউজ্জামান ও এস আই তপন কুমার রায়ের নেতৃত্বে এএসআই সাজেদুর রহমান সংগিয় ফোরসসহ এক অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে একটি এপাসি আরটিআর ১৫০ সিসি ও একটি পালচার ১৫০ সিসি মোটর সাইকেল জব্দ করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com