বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সানন্দবাড়ী কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ১৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
motbinemoy

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে জামালপুরের সানন্দবাড়ী কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বডি সভাপতি মো. নুরুল ইসলাম।

সানন্দবাড়ী কলেজের ইংরেজিতে বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় ও সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান,  চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সানন্দবাড়ী কলেজের বিদ্যুৎসাহি সদস্য শফিকুল ইসলাম,

চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামির চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ, সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক অবঃ কবি আজিজুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফরিদুল ইসলাম বিএসসি, বাংলাদেশ জামায়াত ইসলামির চরআমখাওয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি রেজাউল করিম,

চরআমখাওয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল আলম তারেক, বাংলাদেশ তাঁতি দলের সভাপতি ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, সাবেক সার্জেন্ট মোজাম্মেল হক,  অভিভাবক সদস্য আব্দুল মতিন,আব্দুল মান্নান ভিপি,গোলাম মোস্তফা, নাহার খন্দকারসহ অনেকে।

কলেজ অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম অভিভাবকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, আপনারা এ প্লাস এর জন্য পাগল হবেন না, আপনার সন্তানকে নৈতিক, মানবিক ও সু-শিক্ষায় শিক্ষিত করুন। সানন্দবাড়ী কলেজ সারা বাংলাদেশে শ্রেষ্ঠ কলেজ হিসেবে তৈরী করতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি ও পড়া-লেখায় মনোযোগী হতে হবে। এতে অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com