$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২২১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
accedent

সাতক্ষীরায় মাছবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় আব্দুর রহমান কলেজের সামনে মেঘনার মোড়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের মোঃ আকবর গাজীর ছেলে মোটর সাইকেল চালক মোঃ আরিজুল ইসলাম গাজী (২৮), আরোহী সাতক্ষীরার তালা উপজেলার জেঠয়া গ্রামের মোঃ শামসুর রহমান ফকিরের ছেলে মোঃ আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ সেলিম (৩৫)। চালক আরিজুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী পাটকেলঘাটার সবজি ব্যবসায়ী আকবর হোসেন জানান, একটি প্লাটিনা মোটরসাইকেলে তিনজন পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোররাত পাঁচটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় মেঘনার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা গামী একটি দ্রুতগতির মাছবাহী আইসার পিকআপ তাদের মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আরিজুল ইসলাম ও আরোহী আসাদুল ইসলাম ফকির মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় অপর আরোহী মোঃ সেলিম।

বিষয়টি তিনি খুলনা ফায়ার সার্ভিস অফিসে চাকরিরত তার ভাইকে মোবাইলে জানান। পরে খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত সেলিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যেই মারা যায় সেলিম।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক মীর মাহফুজ জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপর একজন হাসপাতাল নেয়ার পথে মারা যায়।

তিনি ঘটনাস্থলে রয়েছেন জানিয়ে আরও বলেন, মৃতদেহ গুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com