শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় ১০দিনের ব্যবধানে প্রেসক্লাবের তিন সদস্যের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২০০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
sat-press

একটি শোক কাটিয়ে উঠতেই আরেকটি শোকে কাতর সাতক্ষীরার সাংবাদিক সমাজ। গত ১০দিনের ব্যবধানে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য তিনজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ দিনের সহকর্মীকে চিরদিনের জন্য হারিয়ে শোকাহত তাদের সহকর্মীরা।

গত ২৪ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, কৃষকলীগ নেতা দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক স. ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এরপর ২৭ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করেন দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা মুকুল। দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

মাত্র ১০দিনের ব্যবধানে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্য থেকে হারিয়ে গেল তিন সদস্য।

সাতক্ষীরার সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com