সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পানিতে ডুবে শিশু ইয়াসিনের মৃত্যু

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২১১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
metto

জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াসিন(৮)নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াসিন উপজেলার ঝালরচর গ্রামের শাহমত আলীর ছেলে।

১লা নভেম্বর ( শুক্রবার) ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া জিঞ্জিরাম নদী থেকে তার লাশ উদ্ধার করে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার সে মায়ের সাথে বাড়ির পাশের নদীর পড়ে বেগুনখেতে গেলে সে নদীতে ডুবে নিখোঁজ হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে শিশু ইয়াসিন তার মা ছমিছে বেগমের সাথে জিঞ্জিরাম নদীর পাড়ে বেগুন খেত দেখতে যায়। মা ছমিছে বেগম অনেকক্ষণ ধরে সে বেগুন খেতে কাজ করে। সে ফাঁকে ইয়াসিন নদীতে নেমে ডুবে যায়। বিষয়টি মা টের পেয়ে ডাকহাঁক করে। তার ডাকহাঁকে লোকজন সেখানে ছুটে আসে এবং নদীতে নেমে ইয়াসিনকে খুঁজতে থাকে। সে সময় ফায়ার সার্ভিসকে ফোনে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের ডুববি দল এসে প্রায় আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হোন।

শুক্রবার নদীর পানিতে ইয়াসিনের লাশ ভেসে উঠলে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক ভাবে লাশের সুরত হাল তৈরী করে।
ইয়াসিনকে হারিয়ে মা-বাবার কান্না থামছে না। বারবার মুর্ছা যাচ্ছেন।
কান্নাজড়িত কণ্ঠে ইয়াসিনের মা ছমিছে বেগম বলেন, ইয়াসিন আমাদের আদরের সন্তান। বয়সের তুলনায় সে অনেক বুদ্ধিমান। বাড়ির কাছে নদী হলেও সে নদীতে নামতো না।তার মৃত্যুর আগে আমার মৃত্যু হল না কেন? আমরা এখন কাকে নিয়ে বাঁচবো। কেউ আমার বুকের মানিকরে আমার বুকে আইনা দাও।

বাহাদুরাবাদ নৌ থানার ওসি ফজলুল হক মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ নেই। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com