সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

দেওয়ানগঞ্জে শিক্ষক কে জুতাপেটা, প্রতিবাদে মানববন্ধন

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২০৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
manobbondon

জামালপুরের দেওয়ানগঞ্জে লংকারচর দাখিল মাদ্রাসার সহ সুপার ফরিদুল ইসলাম ও শিক্ষক আঃ খালেক কে জুতাপেটা করার অভিযোগে ওই মাদ্রাসার অফিস সহায়ক ময়দান আলীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লংকারচর দাখিল মাদ্রাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীরা অভিযুক্ত অফিস সহায়ক ময়দান আলীর চাকরি থেকে অপসারণ ও শাস্তির দাবি জানান।

জানা গেছে, গত (৩০ অক্টোবর) বুধবার মাদ্রাসা চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে মাদ্রাসার সহ- সুপার ফরিদুল ইসলাম ও এবতেদায়ী প্রধান আঃ খালেক কে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুটাপেটা করেন অফিস সহায়ক ময়দান আলী। এ সময় তাদের বাঁচাতে মাদ্রাসার অনান্য শিক্ষকরা এগিয়ে এলে তাদেরকেও লাঞ্ছিত করেন তিনি। এ বিষয়ে ময়দান আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকগণ।

ভূক্তভোগী এবতেদায়ী প্রধান আব্দুল খালেক বলেন, ময়দান আলী আমাদের তার পায়ের জুতা দিয়ে মারধর করেছেন। ময়দান আলী ও আমাদের মধ্যে মর্যাদায় পার্থক্য রয়েছে। আমরা চাইনা মাদ্রাসার কোনো ক্ষতি হোক। আমরা আইনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি।

ভূক্তভোগী লংকারচর দাখিল মাদ্রাসার সহ-সুপার ফরিদুল ইসলাম বলেন, পিয়ন ময়দান আলী এর পূর্বেও একাধিকবার মাদ্রাসার শিক্ষকদের সাথে অসদাচরণ করেছে। সে সময় তাকে সাধারণ ক্ষমা করা হয়েছিল। আমরা আইনের কাছে ঘটনাটি সুষ্টু তদন্তপূর্বক সুবিচার প্রত্যাশা করছি।

এ বিষয়ে অভিযুক্ত অফিস সহায়ক ময়দান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, উত্তেজনা বশত ঘটনাটি ঘটে গেছে। তবে আপষ মিমাংসা হয়ে যাবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, পিয়ন কতৃক মাদ্রাসা শিক্ষকদের জুতাপেটা করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, শিক্ষকদের জুতাপেটা করার ঘটনাটি জেনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com