$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলে এইচপিভি টিকাদান কর্মসূচি পালন

মোঃ মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২৩১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
tika

দেশব্যাপী ১০ থেকে১৪ বছর বয়সী ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সারের প্রতিষেধক টিকা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রদানের কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলে স্কুলে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এইসপিভি ভ্যাকসিন প্রদান উদ্বোধন করা হয়।

 

টিকা প্রদান উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ, সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ, আমিনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মমতা বরগম, চাঁদনী আক্তার, কামরুন্নাহার, শেলী খাতুন, ইসরাত জাহান, নিপা আক্তার, হাফিজা আক্তারসহ শিক্ষক/ শিক্ষিকা মণ্ডলী ও উপজেলা স্বাস্থ্য সহকারী ফরিদুল হক খাজা, স্বাস্থ্য সহকারী মাজেদা খাতুন।

টিকা প্রদানপূর্বক অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. মোস্তাইন বিল্লাহ বলেন, তোমরা তোমাদের সহপাটিদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করবে, যাতে টিকা নিতে কেউ বাদ না পরে। এটি অনেক মূল্যবান। যদি টিকা নিতে কেউ বাদ পড়ে তাহলে ব্যক্তিগতভাবে বাজার থেকে ক্রয় করতে হবে। যার মূল্য অনেক বেশি। এতে করে অনেক দরিদ্র পরিবারের পক্ষে ক্রয় করা সম্ভব না। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে। অত্র বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রীদের রেজিস্ট্রেশন করে এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য সহকারী মো. ফরিদুল হক খাজা জানার সানন্দবাড়ি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, অথেনটিক সেন্ট্রাল স্কুল, সবুজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যাপীঠ মডেল স্কুলের মোট ১৩৬ জন ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা কার্যক্রম চলবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com