শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:০২ অপরাহ্ন
vill doctor

বেশি করে ঔষধী গাছ লাগান, পরিবেশ ও জীবন বাঁচান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজার হাসপাতাল মাঠে এ ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেশীয় চিকিৎসক মো. সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কেন্দ্রীয় পরিষদের মহাসচিব হাকীম হাবীবুর রহমান, কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক হাকীম মো. মোস্তাফিজুর রহমান সবুজ, হাকীম মো. সাহিবুর রহমান মানিক, প্রফেসর ডাঃ রতন গোম্বামী, মো. সেলিম পারভেজ, মো. জসিম উদ্দিন প্রমুখ।

এসময় বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক মহব্বত, বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল রাজ্জাক, মাড়েয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, মাড়েয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন প্রধান, মাড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান জনিসহ বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন করেন মাড়েয়া ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হাবীবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইমান আলী হৃদয়।

পরে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলনে মো. সারোয়ার হোসেন সভাপতি, মো. জিয়ারুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক ও মো. আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com